পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিজানে দেবীগঞ্জের বহুল আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার মূল আসামি বৈদ্যনাথ বর্মন গ্রে/প্তার
বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আলোচিত প্রধান আ/সামি বৈদ্যনাথ বর্মনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।