সারা দেশের ন্যায় টানা কয়েকদিনের অবিরাম বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তায় মানুষের চলাচল কমে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

বৃষ্টির সরাসরি প্রভাব পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের ওপর। রিকশাচালক মো. সামাদ মিয়া জানান, বয়সের কারণে বৃষ্টির মধ্যে রিকশা চালাতে গেলে তার জ্বর চলে আসে, তাই পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। ভাড়ায় রিকশা চালানো মো. দেলোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কম থাকায় আশানুরূপ ভাড়া মিলছে না, যা দিয়ে সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।

কৃষি ও ব্যবসা খাতেও নেমে এসেছে স্থবিরতা। মাঠে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা কৃষকরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। মো. ফরিদ মিয়া জানান, বৃষ্টিতে গত চার দিন ধরে তার কাজ বন্ধ থাকায় জমানো টাকা খরচ করে চলতে হচ্ছে।

শহরের ফুটপাত ও কাঁচাবাজারের ব্যবসায়ীরাও ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। ফল বিক্রেতা জামশেদ মিয়া ও আমজাত হোসেন জানান, বৃষ্টির কারণে ক্রেতা সমাগম কম এবং ফল পচনশীল হওয়ায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। পান বিক্রেতা জামাল মিয়া জানান, আগে যেখানে দৈনিক ১২০০ থেকে ১৫০০ টাকার বিক্রি হতো, এখন ৬০০ টাকা আয় করাই কঠিন হয়ে পড়েছে। এছাড়া চানাচুর বিক্রেতা জুলহাস মিয়া জানান, বৃষ্টির কারণে অলিগলিতে ঘুরে বিক্রি করতে না পারায় দৈনিক ৩০০ টাকার বেশি আয় করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে নিম্নআয়ের মানুষ পথে বসার উপক্রম হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কিন্তু বৃষ্টি থাকার কারণে গত ৪ দিন ধরে কাজ বন্ধ রয়েছে।

আগে যেখানে সারা দিনে ১২শ থেকে ১৫ টাকা বিক্রি হতো এখন সারা দিনে ৬শ টাকা বিক্রি করা কঠিন হয়ে পড়েছে।