সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্থের এক পর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে ডান চোখে আঘাত পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ঘটনার পরপরই তাকে মাঠের ভেতরেই প্রাথমিক চিকিৎসা নিতে হয়।

ইউরোপীয় দলটি সমতায় ফেরার পর হাইড্রেশন ব্রেকের সময় এই দৃশ্য সবার নজর কাড়ে। সে সময় মেডিকেল স্টাফরা দ্রুত আর্জেন্টিনার অধিনায়কের কাছে ছুটে যান এবং আগে পাওয়া আঘাতের কারণে তার ডান চোখে বরফ প্রয়োগ করেন।

ম্যাচটিতে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে কিংবদন্তি পেলের পাশে নাম লেখান।

ম্যাচ চলাকালীন রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গেও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন মেসি। রেফারির কথা বলার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি মুখোমুখি অবস্থানে চলে আসেন। সেই মুহূর্তে মেসিকে বলতে শোনা যায়, ‘ঠিকভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি।’ তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।