২০২৬ বিশ্বকাপের ১০০টি ম্যাচ সম্পন্ন হয়েছে। নানা নাটকীয়তা, অঘটন এবং রোমাঞ্চে ভরা এই আসর এখন চার দলের টুর্নামেন্টে রূপ নিয়েছে। ঘটন-অঘটনের এই পথচলায় ইতোমধ্যে ৪৪টি দল বিদায় নিয়েছে। ফিফা র্যাংকিংয়ের ভিত্তিতে বর্তমান বিশ্বের শীর্ষ চার দল ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সেমিফাইনালে ওঠা এই চারটি দলের মধ্যে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা শেষ চারটি বিশ্বকাপের তিনটিরই চ্যাম্পিয়ন। অন্যদিকে, ইংল্যান্ড তাদের একমাত্র শিরোপাটি জিতেছিল ১৯৬৬ সালে। দীর্ঘ ৬০ বছরের শিরোপা খরা কাটানোর অপেক্ষায় থাকা ইংল্যান্ডের সামনে এখন নতুন সুযোগ। ১৯৭০ ও ১৯৯০ সালের পর এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চারের সব দলই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রমাণ করল।