জার্মানি ২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেন এলাকার বাইরের ৬২টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা অব্যাহত রেখেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এই সুবিধার আওতায় থাকা নাগরিকরা পর্যটন, ব্যবসায়িক বৈঠক বা পরিবার-পরিজনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে জার্মানিতে ভ্রমণ করতে পারবেন। তবে এই ভিসামুক্ত প্রবেশের মাধ্যমে জার্মানিতে কাজ করার কোনো অনুমতি থাকবে না।

ভিসামুক্ত এই সুবিধার আওতায় একজন ভ্রমণকারী ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে অবস্থান করতে পারবেন। এছাড়া, কিছু নির্দিষ্ট দেশের নাগরিকরা জার্মানিতে পৌঁছানোর পর দেশটির অভিবাসন আইন অনুযায়ী রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও ইসরাইলের মতো জার্মানির ঘনিষ্ঠ দেশগুলো। এছাড়াও তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলো হলো আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, বাহামাস, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই, চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনিগ্রো, উত্তর ম্যাসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সেশেলস, সিঙ্গাপুর, সলোমন দ্বীপপুঞ্জ, তাইওয়ান, তিমোর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিক্যান সিটি এবং ভেনেজুয়েলা।

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০: ২২আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০: ২২