বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নয় নেতা। সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। তিনি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষান্মাসিকে ওই নেতাদের সাংগঠনিক ছুটি দেওয়া হয়েছে।
রাজনীতি থেকে অব্যাহতি নেওয়া অন্য আট কেন্দ্রীয় নেতা হলেন—মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।