তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল ক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার মহৎ উদ্দেশ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া অনুষ্ঠানের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০: ৩০আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০: ৩১