ইরানের সর্বশেষ হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হামলার ফলে স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং অবকাঠামোর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার পরপরই দমকল বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে কারিগরি দলগুলো ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত ও পুনরায় সচল করার কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশটির নাগরিক এবং বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৫: ২৬আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৫: ২৭