ব্রাজিল ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের বাসিন্দা খালিদ মাহমুদ সুজন (৩০)। তবে প্রিয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ হয়ে তিনি নিজের ফুটবল পরিচয় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার বিকেলে গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নাম লেখান।
অনুষ্ঠানে দুই লিটার দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে সুজন তার পুরোনো ব্রাজিলের জার্সিটি খুলে ফেলেন। এরপর উপস্থিত শতশত দর্শকের সামনে তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে নেন। এই দল পরিবর্তনের বিষয়ে সুজন বলেন, আমি দীর্ঘদিন ব্রাজিল দলের সমর্থক ছিলাম, কিন্তু তাদের সাম্প্রতিক খেলা আমাকে হতাশ করেছে। আমি কারও চাপে নয়, বরং সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দারুণ কামব্যাক, সারা বিশ্বে দলটির ব্যাপক সমর্থন এবং অধিনায়ক লিওনেল মেসির খেলা ও দলের লড়াকু মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। তাই এখন থেকে আমি আর্জেন্টিনার একজন সমর্থক।
আয়োজকদের একজন ও আর্জেন্টিনা সমর্থক রুবেল হাসান জানান, সুজন নিজেই তাদের কাছে আর্জেন্টিনার সমর্থক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। স্থানীয় এই টুর্নামেন্টের হাজারো দর্শকের উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং উপহার হিসেবে আর্জেন্টিনার জার্সি দেওয়া হয়। জার্সি বদলের পর মাঠজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়; আর্জেন্টিনা সমর্থকেরা আতশবাজি ফুটিয়ে ও মিষ্টি বিতরণ করে প্রিয় দলের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এ সময় হাজারো দর্শকের সামনে আর্জেন্টিনা সমর্থকেরা ওই তরুণকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। দল বদল করা ওই তরুণের নাম খালিদ মাহমুদ সুজন (৩০)। তিনি গাইদঘাট গ্রামের বাসিন্দা। আরও পড়ুনআ