ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটের দিকে দ্বীপটির উপকণ্ঠের বিভিন্ন স্থানে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায়। দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

দ্বীপটিতে অবস্থানরত তাসনিমের সংবাদদাতা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। সেই সঙ্গে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, দ্বীপের উপকণ্ঠের তিন থেকে পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, কেশম দ্বীপের একটি স্থানে মার্কিন সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। তবে এই ঘটনায় কোনো বেসামরিক মানুষ হতাহত হননি এবং কোনো আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি। একই সময়ে বন্দরনগরী বন্দর আব্বাসের বিভিন্ন অংশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে প্রাদেশিক কর্মকর্তাদের মতে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়া গেলেও সেখানে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের কোনো প্রমাণ এখনো মেলেনি।

সাম্প্রতিক দিনগুলোতে বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বেশ কয়েকবার মার্কিন বিমান হামলার ঘটনা ঘটেছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর খামির এলাকায় একটি সেতুতে মার্কিন বিমান হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সোগান্দ দার্দমান্দ ও ফাতেমেহ জাহরা আকবরি নামে দুই মেয়ের পরিচয় নিশ্চিত করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই সেতুটিতে হামলা চালানো হয়। ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

আহত হয়েছেন ৫০০ জনের বেশি।.জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত, নিখোঁজ ১