বুলাওয়েতে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে তাওহিদ হৃদয়ের দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ১৪৪ রান। ইনিংসের শুরুতেই চাপে পড়া জিম্বাবুয়ে দ্বিতীয় ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে হারায়, যিনি ৫ বলে ৪ রান করে ইয়াসির আলীর ক্যাচ হন। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪০ রান।
এক প্রান্ত আগলে রাখা ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হন। এরপর ডিওন মায়ার্স দলের হাল ধরেন এবং ফিফটি তুলে নেন। মায়ার্স ৫৩ বলে ৭৩ রান করে শেষদিকে রান আউট হন। এছাড়া রিশাদ হোসেনের বলে আউট হন অধিনায়ক সিকান্দার রাজা। মায়ার্স ও বেনেট ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট শিকার করেন। শেষ ওভারে তাসকিন আহমেদ মাত্র ৬ রান দিয়ে জিম্বাবুয়েকে ১৫০ রানের নিচে আটকে রাখেন।
জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।
ফিফটির মাত্র ৩ রান আগে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৩৮ বলে করেন ৪৭ রান। এরপর দলের হাল ধরেন ডিওন মায়ার্স। তুলে নেন ফিফটি, আর তার সঙ্গে জিম্বাবুয়ের সংগ্রহও পেরিয়ে যায় ১০০। ১৫ ওভার শেষে জিম্বাবুয়ে তোলে ৩ উইকেটে ১০৯ রান, রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা। পুরো ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ প্রায় একাই টেনে নেন মায়ার্স।