পাবনার বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। গত রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী বাজার ও তালিম নগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত ও সাজাপ্রাপ্তরা হলেন ইয়াবা কারবারি হিসেবে পরিচিত জনি (৩৫), রানা (৪০) এবং সুধান হালদার (৩৮)।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, বেড়া উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুরো অভিযান চলাকালে আমিনপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।