স্পেনের কাছে পরাজয়ের ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার। এই হৃদয়বিদারক হারের পর লিওনেল মেসিদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি স্পষ্ট করেছেন যে, বিশ্বকাপে মেসিদের পারফরম্যান্স নিয়ে পুরো আর্জেন্টিনা গর্বিত। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য ডি মারিয়া গত কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেছেন।

ফাইনাল ম্যাচ শেষে এক বার্তায় ডি মারিয়া বলেন, দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, তা দেশকে নতুন করে ঐক্যবদ্ধ করেছে। তিনি আরও বলেন, তোমরা ইতিহাস গড়েছ, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ এই অর্জন কেড়ে নিতে পারবে না।

ডি মারিয়া তার বার্তায় মেসিদের ইতিহাসের সেরা জাতীয় দল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ফিনালিস্সিমাসহ টানা পাঁচটি ফাইনাল খেলেছ তোমরা, যা কেউ কেড়ে নিতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে তিনি দলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন।