নিজের শরীরের ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দ। তবে সাম্প্রতিক এক ঘটনায় সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। ইন্দ্র কুমার পরিচালিত ‘ধামাল ৪’ সিনেমায় অভিনয় করেছেন অঞ্জলি। এই সিনেমার একটি বড় অংশজুড়ে রয়েছে শরীর নিয়ে ঠাট্টা। প্রশ্ন উঠেছে, নিজে বডি পজিটিভিটির কথা বলে কীভাবে অঞ্জলি এমন একটি সিনেমার অংশ হলেন, যেখানে তাঁর ওজনকেই হাস্যরসের খোরাক বানানো হয়েছে?

এই বিতর্কের সূত্রপাত হয় কনটেন্ট ক্রিয়েটর সৌম্য দুবের একটি ভিডিওর মাধ্যমে। সৌম্য প্রশ্ন তোলেন, অঞ্জলি যখন নিজে শরীর নিয়ে ইতিবাচক বার্তা প্রচার করেন, তখন তিনি কীভাবে এমন একটি চরিত্রে অভিনয় করতে পারেন যা সেই নেতিবাচক মানসিকতাকেই উসকে দেয়? ভিডিওতে সৌম্য বলেন, ‘আমি নস্টালজিয়ার জন্য “ধামাল ৪” দেখতে গিয়েছিলাম, কিন্তু ভীষণ হতাশ হয়ে বেরিয়েছি। আপনি পর্দায় এলেই হাতির আওয়াজ বাজছে, সংলাপগুলোও আপনার ওজন নিয়ে। আপনি বডি পজিটিভিটির কথা বলেন, অথচ এমন হাস্যরসের অংশ হলেন, যা ঠিক সেই মানসিকতাকেই শক্তিশালী করে।’ সৌম্য আরও বলেন, ‘এটা শুধু একটি কাল্পনিক চরিত্রের বিষয় নয়। সমস্যা হলো, আপনি একদিকে বডি পজিটিভিটির মুখ হয়ে উঠছেন, অন্যদিকে সেই ধরনের হাস্যরসের অংশ হচ্ছেন, যার বিরুদ্ধে আপনি নিজেই কথা বলেন।’

সমালোচনার মুখে চুপ থাকেননি অঞ্জলি। ভিডিওটির মন্তব্যের ঘরেই তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ, কারণ সমাজ এখনো কুৎসিত। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতার মন্তব্যগুলো দেখলেই সেটা বুঝতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আমার সংসার চালাতে হবে, খাবার কিনতে হবে। তাই তেতো ওষুধ গিলেই সেই কাজগুলো করছি, যেগুলো আমার কাছে আসছে। আমি এখন সেই সুযোগে নেই যে কোন চরিত্র করব আর কোনটা করব না। আমার জন্য পরিচালকদের লাইন পড়ে নেই।’

অঞ্জলি অবশ্য আশাবাদী যে ইন্ডাস্ট্রিতে প্লাস-সাইজ অভিনেতাদের প্রতি দৃষ্টিভঙ্গি একদিন বদলাবে। তিনি জানান, সেই পরিবর্তনের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। অঞ্জলি বলেন, ‘যদি কোনো নির্মাতা একজন মোটা কাউকে কাস্ট করতে চান, তাহলে আমি এমনভাবে সেই চরিত্র করব, যা কেউ ভুলতে পারবে না। আমি দীর্ঘ পথ চলার জন্য এসেছি। এই মানসিকতার পরিবর্তন সময় নেবে, আর সেই সময় পর্যন্ত অপেক্ষা করার সাহস আমার আছে।’

নিজের অবস্থান বোঝাতে একটি উদাহরণও দেন অঞ্জলি। তিনি বলেন, ‘কোনো অভিনেতা যদি পর্দায় সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেন, তার মানে এই নয় যে তিনি খুনকে সমর্থন করেন। তাই আমাকে শুধু আমার শরীরের মাপ দিয়ে বিচার করবেন না। আমার অভিনয় দেখুন, আমার প্রতিভা দেখুন, আর দেখুন সেই প্রতিভা আমাকে কোথায় নিয়ে এসেছে।’

উল্লেখ্য, অঞ্জলি দিনেশ আনন্দ এর আগে ‘ধাই কিলো প্রেম’, ‘আনট্যাগ’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-সহ একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ইন্দ্র কুমারের ‘ধামাল ৪’-এ তিনি অভিনয় করেছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রবি কিশান ও এশা গুপ্তর সঙ্গে।

আমার অভিনয় দেখুন, আমার প্রতিভা দেখুন, আর দেখুন সেই প্রতিভা আমাকে কোথায় নিয়ে এসেছে,’ মন্তব্য করেন তিনি।.একসময়ের আবেদনময়ী তারকা, ৩ হাজার কোটি টাকার মালিক নিকোল কিডম্যানকে কতটা চেনেন.অভিনয়ের পাশাপাশি সংগ্রামওঅঞ্জলি আনন্দ এর আগে ‘ধাই কিলো প্রেম’, ‘আনট্যাগ’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’সহ একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন।