প্রায় চার মাস হরমোজ প্রণালিতে অবরুদ্ধ থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ১৭ জন বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টা ৪২ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি ১৪ জন নাবিক আরও কিছু দিন পর মালয়েশিয়া হয়ে দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে হরমোজ প্রণালিতে আটকা পড়েছিল বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজটি। ৩ মাস ২৫ দিন পর গত ২৩ জুন রাতে জাহাজটি প্রণালি পার হতে সক্ষম হয়। বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম সেই অবরুদ্ধ সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় জীবন পেলাম। দেশবাসী যারা দোয়া করেছেন, মানসিক সাপোর্ট দিয়েছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ।'
ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, যুদ্ধের সময় যখন জাহাজের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র যাচ্ছিল এবং পাশে জাহাজ ডুবে যাচ্ছিল, তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার হোটেলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তারা জাহাজ ছেড়ে যাননি। জেবেল আলী বন্দরে অবস্থানকালের স্মৃতিচারণ করে তিনি জানান, এক রাতে তাদের পাশের বার্থে ক্ষেপণাস্ত্র হামলায় একটি তেলের ট্যাংকারে আগুন ধরে গিয়েছিল, যা ছয়টি টাগবোট দিয়েও নেভানো সম্ভব হয়নি। সে সময় ট্যাংকারের কোনো একটি বিস্ফোরণ ঘটলে তাদের জাহাজেও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল।
জাহাজের তৎকালীন কমান্ডিং অফিসার প্রণয় কৃষ্ণ সেন জানান, সে সময় স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় সম্পূর্ণ ম্যানুয়ালি জাহাজ চালাতে হয়েছিল তাদের। এছাড়া এলাকায় মাইন থাকায় সামান্য বিচ্যুতিতেও বিস্ফোরণের ঝুঁকি ছিল। বিএসসির সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই তারা রাষ্ট্রীয় সম্পদসহ নিরাপদে ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেন ক্যাপ্টেন শফিকুল।
বিমানবন্দরের টার্মিনালে পৌঁছানোর পর বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা নাবিকদের ফুল দিয়ে স্বাগত জানান। টার্মিনালের বাইরে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বাকি ১৪ নাবিক আরও কিছু দিন পর মালয়েশিয়া হয়ে দেশে ফিরবেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ
জেবেল আলী বন্দরে অবস্থানকালের অভিজ্ঞতা জানাতে গিয়ে ক্যাপ্টেন শফিকুল বলেন, এক রাতে তাঁদের পাশের বার্থে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে তেলের একটি ট্যাংকারে আগুন ধরে যায়, যা ছয়টি টাগবোট দিয়েও নেভানো যায়নি। তিনি জানান, ওই ট্যাংকারের ৪০টি ট্যাংকের যেকোনো একটি বিস্ফোরিত হলে তার আগুন তাঁদের জাহাজেও ছড়িয়ে পড়তে পারত।