জমি সংক্রান্ত প্রি-এম্পশন এবং পারিবারিক বিরোধের মতো বিভিন্ন দেওয়ানি বিরোধ আদালতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের ১০টি জেলায় একযোগে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় বিচার, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এই উদ্যোগের আওতায় থাকা জেলাগুলোর মধ্যে ভোলা অন্যতম, যেখানে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।