চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা না থাকলেও আগামী বছরের শুরুতেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
বুধবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।