গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী মরহুম আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৫টায় রাজধানীর হসপিস বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি তিন মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসর দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রোকেয়া বাতেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দশমিনা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।