বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির ২১টি ক্যাটাগরির মোট ১৮৫টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত এসব পদে আবেদনের সুযোগ থাকছে আগ্রহী যোগ্য প্রার্থীদের জন্য।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার পদে একজন করে নিয়োগ দেওয়া হবে, যাদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)। গবেষণা কর্মকর্তা পদে ৩ জন (১০ম গ্রেড, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা) এবং সহকারী আর্টিস্ট পদে ১ জন (১১তম গ্রেড, ১২,৫০০-৩০,২৩০ টাকা) নিয়োগ পাবেন।
১৩তম গ্রেডে (বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা) নিয়োগের পদগুলো হলো: স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর (৫ জন), অফিস সহকারী/উচ্চমান সহকারী (৬ জন), গবেষণা অনুসন্ধানকারী (৩ জন), পরিসংখ্যান সহকারী (২ জন), নিরীক্ষা সহকারী (৭ জন), হিসাব সহকারী (৩৬ জন), ক্যাশিয়ার (২ জন) এবং গ্রন্থাগার সহকারী (১ জন)।
অন্যান্য পদের মধ্যে রয়েছে স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর (৭ জন, ১৪তম গ্রেড), প্রশিক্ষক (১ জন), ড্রাফটসম্যান (১ জন) এবং অফসেট প্রিন্টিং অপারেটর (১ জন), যাদের বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)। ১৬তম গ্রেডে (৯,৩০০-২২,৪৯০ টাকা) নিয়োগের পদগুলো হলো: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (৩০ জন), ডাটা এন্ট্রি অপারেটর (৩ জন), প্রুফ রিডার (১ জন) এবং স্টোরকিপার (১ জন)। এছাড়া ২০তম গ্রেডে (৮,২৫০-২০,০১০ টাকা) অফিস সহায়ক পদে সর্বোচ্চ ৭২ জন নিয়োগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান প্রক্রিয়া শুরু হবে ২২ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং আবেদনের শেষ তারিখ ও সময় ২৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।