ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে যে আন্দোলন শুরু হয়েছে, তা এখন দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে শিক্ষার্থীদের এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের আহ্বানে আয়োজিত এই সমাবেশে বিপুল জনসমাগম দেখা গেছে। স্থানীয় শিক্ষার্থীদের ভাষ্যমতে, সিজেপি নেতাদের ডাকে সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি চলছে, শিয়ালদহের এই সমাবেশ তারই অংশ।
এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।