রাজবাড়ী জেলা কারাগারে তুষার বিশ্বাস (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত তুষার বিশ্বাস পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট সাতটি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে পাংশা থানায় ছয়টি এবং গোয়ালন্দ থানায় একটি মামলা রয়েছে। বিচারাধীন এই মামলাগুলোর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন।
ঘটনার বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, শুক্রবার সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে হাসপাতালে আনার পর তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসাপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।তুষার বিশ্বাস (৪২) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।কারাগার সূত্রে জানা গেছে, হাজতি তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারিসহ পাংশা থানায় ৬টি ও গোয়ালন্দ থানায় ১টি মামলা ব
মামলাগুলোর মধ্যে ৩টি মামলায় জামিনপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা.