নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে নিষিদ্ধ মাদক ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়পুরা থানা এলাকায় পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তুলাতলী মোড় এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। এই অভিযানের সময় ডা. রাজিবকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নিষিদ্ধ ঘোষিত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।