জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে এনটিভির নূরুদ্দিন আহমেদ সভাপতি এবং আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সংগঠনের এই নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বিদায়ী সভাপতি ফরিদ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় গত তিন বছরে মৃত্যুবরণকারী চার সদস্য—আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানমের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
নবনির্বাচিত কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহসভাপতি পদে এবিএম রফিকুর রহমান ও এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে অনজন রহমান, কোষাধ্যক্ষ পদে শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক পদে নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সুমন ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে আতিকুল ইসলাম। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার।
পাশাপাশি সাধারণ সভায় কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলমকে নিয়ে ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।