কুমিল্লার তিতাস উপজেলার নতুন ভাটেরারচরে চর দখলকে কেন্দ্র করে তিতাস ও মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নতুন ভাটেরারচর গ্রামে এই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর দখলের জেরে দুই পক্ষের মধ্যে টেটাযুদ্ধে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর (৪৫) গলায় টেটা বিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।