ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৪৬ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ রাষ্ট্রপতি ও প্রয়াত প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।

এর আগে, একই দিন বেলা ১১টা ৪০ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।