২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক এবং বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বরিশাল অফিসার্স মেস থেকে তাকে সেনা হেফাজতে নিয়ে ঢাকায় আনা হয়েছে। তিনি এতদিন বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি সেনা কাস্টডিতে রয়েছেন এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য যে, ২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনায় তৎকালীন র‌্যাব কর্মকর্তা মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল।