নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। সোমবার ভোররাতে হামলার এ ঘটনাটি ঘটেছে বলে সেখানকার দুই বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন।

গ্রাম প্রধানের সচিব দোগন রানা জানান, বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে গ্রামটিতে তাণ্ডব চালায়। নিহতদের মধ্যে আটটি শিশু আছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

গ্রামটির আরেক বাসিন্দা ও তরুণ নেতা ইশায়া দাওয়া জানান, কাউরু স্থানীয় সরকারের এলাকার নারিদন গ্রামে মধ্যরাতের কিছুক্ষণ পর হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা গ্রামটির বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

দাওয়া আরও জানান, কিছু গ্রামবাসীকে জবাই করা হয়েছে। নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ মর্গে নেওয়া হয়েছে।