দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ ভবনে সকাল ১১টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে নির্বাচনসংক্রান্ত সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।