হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার ঘটনায় দলটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই আগামীকাল ২৯ জুলাই (বুধবার) সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দলটির পক্ষ থেকে সব মহানগর, জেলা, উপজেলা এবং থানা শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।