পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় এই রক্তক্ষয়ী হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। হাঙ্গু শহরের পুলিশপ্রধান তারিক হাবিব সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) রয়েছেন।
হামলায় পুলিশের ২৮ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৫ জন হামলাকারীও নিহত হয়েছে বলে প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার পেছনে রয়েছে। পাকিস্তান সরকার এই গোষ্ঠীটিকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে অভিহিত করে থাকে। দীর্ঘদিন ধরেই টিটিপি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশসহ পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি স্থাপনা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে।
এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৫: ৫৯আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৬: ০৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় নিহত বেড়ে ১১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাল্টা অভিযানে ১৫ জন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।