জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। তাদের দুজনেরই হাতে কেটে রক্তপাত হয়েছে বলে পোস্টে দাবি করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছিল। এছাড়াও গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের গোলাপগঞ্জে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে দুইদফা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।