পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। পর্যটন এলাকা নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটিতে থাকা ১৩ জনের সবাই এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন। নাজকা লাইনস দেখার জন্য পর্যটকরা বিমানটিতে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।