নওগাঁর ধামইরহাট উপজেলায় ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মৃত আব্দুর গফুর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, রবিবার সকালে বৃষ্টির মধ্যেই আবু বক্কর সিদ্দিক বাড়ির পাশের জমিতে রোপা ধান লাগানোর জন্য গিয়েছিলেন। সেখানে কাজ করার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ধামইরহাট থানার ডিউটি অফিসার এএসআই রায়হান জানান, এটি প্রাকৃতিক দুর্যোগজনিত একটি মৃত্যু। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৪: ৩১আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৪: ৩৫