চলতি বছরের জুলাই মাসে দেশে মোট ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ ১৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে, এবার একই মাসে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি আয় এসেছে।
জুলাই মাসের শেষ দিকে রেমিট্যান্স আসার গতি ছিল বেশ ভালো। তথ্য অনুযায়ী, মাসের শেষ দুই দিন অর্থাৎ ৩০ ও ৩১ জুলাই দেশে মোট ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সব মিলিয়ে পুরো জুলাই মাসে এই প্রবাস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।