দেশের চলমান দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস সংকট এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাতে রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বর্তমানে সংবিধান এবং জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর কাজে ব্যস্ত। বিরোধী দলকে দমনের জন্য নতুন নতুন ন্যারেটিভ তৈরিতে তারা ব্যস্ত সময় পার করছে, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিয়ে তাদের কোনো উদ্যোগ নেই। তিনি আরও বলেন, একটি জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে জনগণের জীবনের সঙ্গে জড়িত এই বিষয়গুলো তুলে ধরা সময়ের দাবি।
গ্যাস সংকটের বিষয়ে তিনি জানান, মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে। সরকার দীর্ঘদিন ধরে গ্যাস অনুসন্ধানে কোনো বিনিয়োগ না করায় এবং নতুন সরকারেরও কোনো বিনিয়োগ না থাকায় এই সংকট তীব্র আকার ধারণ করেছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ব্যয় আরও বেড়েছে।
বিদ্যুৎ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, সরকার ভূতুড়ে বিল নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এছাড়া মূল্যস্ফীতির এই সময়ে বিদ্যুতের দাম বারবার বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ভূতুড়ে বিল নিয়ন্ত্রণের একটা ব্যর্থতা এই সরকারের। যা ব্যয় ব্যবহার হয় না, সেরকম মাত্রারিক্ত ভূতুড়ে বিল মানুষের বাড়িতে আসছে। সমাধান করবে বলে কথা বলেছিল, কিন্তু সমাধান হচ্ছে না। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতির মধ্য দিয়ে বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের মাসিক ব্যয় আরও বেড়েছে। ২৪ থেকে ২৬ সালের