দেশের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ ও গুণী অভিনেত্রী রিনা রহমান আর নেই। তিনি সোমবার রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব।
এ ছাড়া দেশের অভিনয়শিল্পীদের শীর্ষ সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এই গুণী শিল্পীর মৃত্যুতে দেশের পুরো সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে প্রয়াত এই অভিনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।