সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধী দলসহ সমাজের সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যে সংশোধনীগুলো জনপ্রত্যাশা পূরণ করবে, তা সমঝোতার মাধ্যমেই গ্রহণ করতে চায় সরকার।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও বিবর্তনমূলক যে কাজগুলো করা প্রয়োজন, তা এই কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এটি সরকারের আগের প্রতিশ্রুতি ছিল, যা এখনও বহাল রয়েছে। বিরোধী দলগুলোর অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনার জন্য দিন-তারিখ ও তালিকা নির্ধারণ করা হবে। বিরোধী দলের পক্ষ থেকে পাঁচটি নাম দেওয়ার কথা থাকলেও তা এখনও পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। তবে তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল বিষয়টি অনুধাবন করে দ্রুত তাদের প্রতিনিধি তালিকা দেবে।

কমিটির সভাপতি জানান, বিরোধী দলের সদস্যদের পরামর্শ গ্রহণের ক্ষেত্রে তারা সবসময় উন্মুক্ত। সভায় এসে সরাসরি পরামর্শ দেওয়ার পাশাপাশি লিখিতভাবেও তা জমা দেওয়া যাবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য প্রতিবেদন প্রণয়ন করাই তাদের লক্ষ্য। সংবিধান সংস্কারে কোনো চ্যালেঞ্জ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সামনে কোনো চ্যালেঞ্জ নেই, বরং প্রত্যাশা রয়েছে। সরকার উদার ও উন্মুক্তভাবে সবার কথা শুনতে চায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জাতির প্রত্যাশা ও শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হলে সংবিধানেই প্রথম সবকিছু ধারণ ও সংরক্ষণ করতে হবে। আলোচনার পরিধি সম্পর্কে তিনি জানান, কাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা হবে, তা আজই নির্ধারণ করা হবে। ভবিষ্যতে পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও আলোচনার আগ্রহ প্রকাশ করলে তাদের সঙ্গেও কথা বলা হবে।

জুলাই সনদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো নেওয়া হবে। যেগুলোতে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো সেই আকারে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো এবং জুলাই সনদে প্রতিফলিত হয়নি এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৪৮ দফার মধ্যে অনেক কিছু আছে। আমরা একমত হয়েছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে যেগুলো আছে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলো নোট অব ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচন ইশতেহারে আছে, সেগুলোও আমরা ধা