বর্ষা মৌসুম এলে সিলেটের চা-বাগানগুলোর টিলাজুড়ে প্রাকৃতিকভাবে কচুর লতি জন্মে। স্থানীয়দের কাছে এই বিশেষ সবজিটি ‘টিলার লতা’ নামে পরিচিত।
চা-বাগানে কাজ করা স্থানীয় শ্রমিকেরা এই লতাগুলো সংগ্রহ করেন। এরপর সেগুলো শহরের বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করেন তারা। বর্ষার এই সময়ে টিলার লতা সংগ্রহ ও বিক্রির মাধ্যমে চা-শ্রমিকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়।
prothomalo-bangla/2026-08-05/632quc58/4.-Sylhet–Taro-Stems.JPG
https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-08-05/632quc58/4.-Sylhet–Taro-Stems.JPG