জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিভিল সার্জন কার্যালয়, বন বিভাগ, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুর জেলা কারাগার, নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, জাতীয় যুব শক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, মৎস্য অধিদপ্তর, শিল্পকলা একাডেমী, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান অফিস, টিটিসি এবং বিএডিসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।