রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকাল ৯টায় একটি ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই জাদুঘরটির কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল এবং স্মারকগুলো প্রত্যক্ষ করেন।
এই উদ্বোধনী আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্য নিয়ে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনের দিনটি শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।