আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে চলমান আলোচনায় অগ্রগতির খবর বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বিনিয়োগকারীদের ধারণা, এই আলোচনার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পথ প্রশস্ত হতে পারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে নেমে এসেছে। এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বৃদ্ধি পেলেও ডব্লিউটিআই ক্রুডের দাম কিছুটা কমে লেনদেন শেষ হয়েছিল।
বিনিয়োগকারীরা এখন এই কূটনৈতিক আলোচনার ফলাফলের দিকে নজর রাখছেন। তাদের প্রত্যাশা, একটি শান্তি চুক্তি হলে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে এবং হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে।