বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ জানুয়ারি, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ একাডেমির প্রশাসনিক ও শৈল্পিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
Thank you for reading this post, don't forget to subscribe!পদ ও যোগ্যতা:
১. উপপরিচালক (প্রশাসন)
-
পদসংখ্যা: ১টি
-
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
২. সহকারী পরিচালক (গবেষণা ও প্রকাশনা)
-
পদসংখ্যা: ১টি
-
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। বিধিবদ্ধ সংস্থায় গবেষণা বা প্রকাশনাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সুবিধা।
৩. সহকারী পরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্র)
-
পদসংখ্যা: ১টি
-
যোগ্যতা: নাটক অথবা চলচ্চিত্র বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। নাটক বা চলচ্চিত্র নির্মাণ, নির্দেশনা বা কারিগরি কাজে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতাধারীরা যোগ্য বিবেচিত হবেন।
আবেদনের প্রক্রিয়া ও ফি:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
-
পরীক্ষার ফি: ১ থেকে ৩ নম্বর ক্রমিকের পদের জন্য ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)।
-
আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
বিস্তারিত জানতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 
















