১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষ ২০২৬: বিশ্ববাসীকে শুভেচ্ছা প্রফেসর মুহাম্মদ ইউনূসের

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশে ও প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছরে দেশে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি প্রত্যাশা করেন, ২০২৬ সাল সবার জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এই আগমনী বার্তা আমাদের নতুনভাবে উদ্দীপ্ত করে এবং আগামীর পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।
শেষে তিনি সবাইকে শুভ নববর্ষ জানিয়ে নতুন বছরের সফলতা ও কল্যাণ কামনা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

নববর্ষ ২০২৬: বিশ্ববাসীকে শুভেচ্ছা প্রফেসর মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত হয়েছে: ০৩:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫