০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তৃতীয়বার শাহবাগ অবরোধ

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। তিনি জানান, বিচার নিশ্চিত না হলে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

এদিকে সংগঠনটির ফেসবুক পেজ থেকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এর আগেও ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুই দফা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে শতাধিক গরুকে এলএসডি ভ্যাকসিন প্রদান, খামারিদের নিয়ে উঠান বৈঠক

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তৃতীয়বার শাহবাগ অবরোধ

প্রকাশিত হয়েছে: ১২:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬