০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউজিসির কঠোর সিদ্ধান্ত: দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি বন্ধ

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে। ইউজিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ।
ইউজিসির পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত ও তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত ও মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় আপাতত এই দুই প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।
ইউজিসি জানিয়েছে, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োজনীয় নির্দেশনা প্রতিপালন করলে পরবর্তীতে ভর্তি কার্যক্রম পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে শতাধিক গরুকে এলএসডি ভ্যাকসিন প্রদান, খামারিদের নিয়ে উঠান বৈঠক

ইউজিসির কঠোর সিদ্ধান্ত: দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি বন্ধ

প্রকাশিত হয়েছে: ০১:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬