নতুন সমীকরণ বাংলার রাজনীতিতে: পার্নো মিত্র তৃণমূলে যোগদান করছেন
Thank you for reading this post, don't forget to subscribe!ভারতের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। বিরোধী শিবির বিজেপি ছেড়ে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন।
তৃণমূলের শীর্ষ একটি সূত্র পার্নোর দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও অভিনেত্রী এখনও নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্তের কারণ প্রকাশ করেননি, টলিউডের একাংশ এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার বিরোধী শিবির এখনও নিজেদের সাংগঠনিক অবস্থান স্পষ্ট করতে পারেনি। সেই প্রেক্ষাপটেই পার্নোর এই পদক্ষেপকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পার্নোর অভিনয়জীবন শুরু হয় ২০০৭ সালে ‘খেলা’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘বেডরুম’, ‘রাজকাহিনী’, ‘অপুর পাঁচালি’সহ একাধিক সিনেমায় অভিনয় করে তিনি টলিউডে নিজের স্থান নিশ্চিত করেছেন।
রাজনীতিতে পার্নোর যাত্রা শুরু হয় ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। সম্প্রতি তিনি তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রা উপলক্ষে ‘নৌকাবিহার’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যা রাজনীতি ও টলিউড মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রাজ্য রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে পার্নোর তৃণমূলে যোগদান রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















