১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চূড়ান্ত পদ স্থির হয়নি!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবর্তে  নেতৃত্ব ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

দলটির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, চেয়ারপারসনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতে দলীয় নেতৃত্ব কাঠামো কীভাবে চূড়ান্ত হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় চেয়ারম্যান পদে দায়িত্ব বণ্টন বা পুনর্গঠন হবে, তা নিয়েও দলীয় ফোরামে আলোচনা চলমান রয়েছে।
এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় উঠে এসেছে—নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্র এবং ডিজিটাল পোস্টারে কার ছবি ব্যবহার করা হবে। বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) বিধি ও বাস্তবতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় দলীয় নেতৃত্বকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএনপির একাধিক নেতা জানান, ইসির সঙ্গে আলোচনা করে আইনগত ও সাংগঠনিক দিক বিবেচনায় নিয়ে এ বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চূড়ান্ত পদ স্থির হয়নি!

প্রকাশিত হয়েছে: ০৪:১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬