১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবর্তনের রাজনীতিতে জোর: বিএনপির ইশতেহারে আট অগ্রাধিকার প্রতিশ্রুতি

Thank you for reading this post, don't forget to subscribe!

ডেস্ক রিপোর্ট | অনলাইন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের রাজনীতির বার্তা নিয়ে আটটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সামনে আনতে যাচ্ছে বিএনপি। পূর্বঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে দলটির নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক পরিবর্তনই এবারের ইশতেহারের মূল লক্ষ্য।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আটটি খাত। এর মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, স্বাস্থ্যসেবা সংস্কার, মানসম্মত শিক্ষা, ক্রীড়া উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন ও কল্যাণমূলক সেবা। এসব খাতকে সামনে রেখে জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হচ্ছে।
নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নে পুরোদমে কাজ করছে বিএনপির নীতিনির্ধারক মহল। সংশ্লিষ্ট নেতারা জানান, এবারের ইশতেহারে নতুন এক রাজনৈতিক ‘ডাইমেনশন’ যুক্ত হচ্ছে, যা ভোটের মাঠে ভিন্নমাত্রা যোগ করবে। বিশেষ করে তরুণ সমাজ, কৃষক, শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের জনগোষ্ঠীকে লক্ষ্য করেই এসব প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক দিকনির্দেশনাও ইশতেহারে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দলটির নেতাদের আশা, এসব প্রতিশ্রুতি জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে এবং নির্বাচনি রাজনীতিতে বড় প্রভাব সৃষ্টি করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির ঘোষিত আটটি প্রতিশ্রুতি যদি বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা যায়, তাহলে তা ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবর্তনের রাজনীতি কতটা গ্রহণযোগ্য হয়—সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক অঙ্গন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

পরিবর্তনের রাজনীতিতে জোর: বিএনপির ইশতেহারে আট অগ্রাধিকার প্রতিশ্রুতি

প্রকাশিত হয়েছে: ০২:৩৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬