১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১১–১৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চার দিনের উত্তরবঙ্গ সফরের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা সফর করবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন ত্যাগ করবেন তারেক রহমান। প্রথম দিন তিনি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
পরদিন ১২ জানুয়ারি, বগুড়া থেকে যাত্রা শুরু করে তিনি রংপুর ও দিনাজপুর সফর শেষে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। ওইদিন ঠাকুরগাঁওতেই রাতযাপন করার কথা রয়েছে।
এরপর ১৩ জানুয়ারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সফরকালে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
দলীয় সূত্র আরও জানায়, এই সফরের মাধ্যমে উত্তরবঙ্গের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা, আগামী দিনের রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করাই মূল লক্ষ্য।
সফরকে ঘিরে সংশ্লিষ্ট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

১১–১৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৮:৪০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬