০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্কের দিন ১৩ জানুয়ারি নির্ধারণ

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ দিন নির্ধারণ করেন।
এদিন মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানির দিন ধার্য ছিল। কারাগারে আটক থাকা একমাত্র আসামি খুরশীদ আলম আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
তবে শেখ হাসিনাসহ বাকি ১৭ জন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। এ অবস্থায় আদালত মামলার পরবর্তী ধাপ হিসেবে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।
আদালতের পেশকার বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে শতাধিক গরুকে এলএসডি ভ্যাকসিন প্রদান, খামারিদের নিয়ে উঠান বৈঠক

পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্কের দিন ১৩ জানুয়ারি নির্ধারণ

প্রকাশিত হয়েছে: ০৮:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬